আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বীনদার ভাইবোনদের জন্য একটি নিরাপদ ও শরীয়াহ সম্মত উপায়ে জীবনসঙ্গী খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম হলো উম্মাহ ওয়েড।
আমাদের দেশে প্রচলিত জেনারেল ম্যাট্রিমনি সাইটগুলোতে সাধারণত খোলামেলা ছবি আদান-প্রদান এবং সরাসরি ছেলে-মেয়ের যোগাযোগের সুযোগ থাকে, যা অনেক সময় দ্বীনদার ভাইবোনদের জন্য নৈতিক ও ধর্মীয় দিক থেকে মানসম্মত হয় না। তাছাড়া ঘটক ব্যবস্থার কিছু অসততার কারণে অনেকেই প্রতাড়িত হন।
আমাদের লক্ষ্য হলো সমাজ থেকে বিবাহ ব্যবস্থাকে সহজ ও বরকতময় করে তোলা এবং সুন্নাহ অনুসরণে একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে সাহায্য করা। মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।